1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা

সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাপাহার স্পোর্টিং ক্লাব-এর গ্র্যান্ড ওপেনিং এবং রয়্যাল থান্ডার খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের থানা রোডে সাপাহার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন সাপাহার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান আহমদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাইদ চৌধুরী (অনিক), স্থানীয় ক্রীড়াপ্রেমী আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে ‘রয়্যাল থান্ডার নেভিস সোওস’-এর খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি ও ক্যাপ তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাপাহার স্পোর্টিং ক্লাব এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাপাহার স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। এ সময় ক্লাবের সদস্য, স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট