1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের চিকিৎসাসেবা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের চিকিৎসাসেবা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিশিষ্ট সমাজসেবক নাজমুল গণি লাভলুর উদ্যোগে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রম করেছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় উত্তরগাঁও, মুলগাঁও, চরপাড়া, ঘোনাপাড়া, দেওপাড়া ও চৈতরপাড়ার এলাকার শতাধিক নারী রোগীদের গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও জেনারেল ফিজিশিয়ান সমস্যায় চিকিৎসক কানিজ ফাতেমা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।  সমাজসেবক নাজমুল গণি লাভলু সমাজের বয়স্ক ও বিধবা মহিলাদের ভাতা দিয়ে প্রদান সহ মানবাধিকার রক্ষা এবং সমাজ ব্যবস্থায় আমূল্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন।

উদ্যোক্তা নাজমুল গণি লাভলু বলেন, সমাজে অনেক বয়স্ক লোক রয়েছে। এই বয়সে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সন্তানরা তাদের প্রতি তেমন খেয়াল রাখে না। তাদের দেখলে আমার বাবা-মার কথা মনে পড়ে যায়। তাই তাদের জন্য কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। এলাকার অনেক বন্ধু ও ছোট ভাইদের সহযোগিতায় মানবসেবা করে যাচ্ছি। সকলের সহযোগিতা পেলে এমন মহতী কাজ আরও প্রসারিত করতে পারবো।

চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, স্থাণীয় গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। এলাকার কৃতি সন্তান নাজমুল গণি লাভলু সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধের ব্যবস্থা করেছে। তিনি এলাকার অনেক বয়স্ক ও বিধবাকে ভাতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি অভাবী ছেলে মেয়েদের লেখা পাড়ার খরচ বহন করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট