1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

রূপসায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা তারুণ্যর উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৯ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী নৈহাটি ইউনিয়ন পরিষদ ও আইচগাতী ইউনিয়ন পরিষদ। খেলায় নৈহাটি ইউনিয়ন পরিষদ ২-০ গোলে আইচগাতী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন যথাক্রমে সালমান ও তামিম। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সালমান।

রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন পারভেজ আলম, মোঃ সাইফুল ইসলাম,বিল্পব কুমার সরদার। খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পিকিং শিকদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিৎ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আইচগাতী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, নৈহাটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, প্রভাষক বাশির আহম্মেদ লালু,ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, ইউপি সদস্য মাসুম শেখ,সাইফুল ইসলাম পাইক, বশির হায়দার পল্টু, রেশমা বেগম, ফাহাদ গাজী প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট