1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা ২৮ নভেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মা এন্টারপ্রাইজ (লিমন’ অন্তর) একাদশ ও শাহরিয়ান্স ইলেভেন (শাহাজাদা) একাদশ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মা এন্টারপ্রাইজের রিয়াজ একটি চমৎকার গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে শাহরিয়ার ইলেভেনসের জহিরের দুর্দান্ত পাস থেকে জিহাদ গোল করে ম্যাচ ১-১ এ সমতা ফেরান। নির্ধারিত সময়ে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শাহাজাদা আলমগীরের শাহরিয়ার ইলেভেনস ৪–৩ গোলে মা এন্টারপ্রাইজকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের জিল্লালকে কাজদিয়া অনলাইন এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও সুমন রাজু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।

ক্রীড়ানুরাগী মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম, সমাজসেবক আলম শেখ।

প্রভাষক বাশির আহম্মেদ লালুর সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, এস. এম. ফারুক, আয়ূব খান, সমাজসেবক আবুল কালাম, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ শেখ, অন্তর, আকরাম শেখ, শাহরুখ, শাহিনুর, তাহমিদ তিশাদ, আনিসার শেখ, তুহিন সালমান, মিরাজুল ইসলাম মিরান, ফেরদৌস, রিশাদ, তাহসিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট