1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুপসায় "২৪ এর রংঙে গ্রাফিতি ও চিত্রাংকন "প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: জীবন-জীবিকা ও পর্যটনে ফিরছে গতি চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও অপহরণের অভিযোগ: হুমকির মুখে পরিবার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্ত

রুপসায় “২৪ এর রংঙে গ্রাফিতি ও চিত্রাংকন “প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সহযোগিতায়  অফিসার্স ক্লাব মিলনায়তনে ২৪ এর রংঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠিত।

রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক অমল কুৃমার সিকদার, রূপসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক, সামন্তসেনা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শফিউদ্দিন নেছারি।

উক্ত প্রতিযোগিতায়  কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে রূপসা মহিলা কলেজ, ৩য় স্থান অধিকার করে রূপসা সরকারি কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে নবীনগর মাধ্যমিক বিদ্যালয়, ৩য় স্থান অধিকার করেছে  গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ কাদের, বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক রীনা খাতুন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মচারী ও  সুধীবৃন্দ,। সভায় প্রধান অতিথি  জুলাই ২৪ কে ধারন করে এবং জুলাই আকাংখা বাস্তবায়নের মাধ্যমে  দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট