1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারি ইব্রাহিম গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারি ইব্রাহিম গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম, মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা থেকে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি মো. ইব্রাহিম হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব জানায়, ১৭ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সদর কোম্পানির একটি বিশেষ দল সাহেব বাজার বড় মসজিদের পাশের ‘জলদি খাও ছিপ বড়শি’ দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৩০ পিস এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন তাঁর কাছ থেকে জব্দ করা হয়। গ্রেফতার ইব্রাহিম হোসেন রাজশাহী মহানগরের শ্রীরামপুর এলাকার মৃত নওশাদ আলী ও মৃত কোহিনুর বেগমের ছেলে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডলসহ অন্যান্য মাদক সংগ্রহ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন। অভিযানস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদেও ইব্রাহিম স্বীকার করেন যে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন।

স্থানীয়দের বক্তব্যেও তাঁর দীর্ঘদিনের মাদক ব্যবসার তথ্য নিশ্চিত হয়। র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ দমন, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রুপ দমন, অপহরণ, ধর্ষণ, ছিনতাই এবং মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছে এলিট বাহিনীটি। এই অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য এসেছে বলে র‍্যাব দাবি করেছে। গ্রেফতার ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট