1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

রাজশাহীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারি ইব্রাহিম গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম, মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা থেকে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি মো. ইব্রাহিম হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।

্যাব জানায়, ১৭ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি বিশেষ দল সাহেব বাজার বড় মসজিদের পাশের ‘জলদি খাও ছিপ বড়শি’ দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৩০ পিস এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন তাঁর কাছ থেকে জব্দ করা হয়। গ্রেফতার ইব্রাহিম হোসেন রাজশাহী মহানগরের শ্রীরামপুর এলাকার মৃত নওশাদ আলী ও মৃত কোহিনুর বেগমের ছেলে।

্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডলসহ অন্যান্য মাদক সংগ্রহ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন। অভিযানস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদেও ইব্রাহিম স্বীকার করেন যে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন।

স্থানীয়দের বক্তব্যেও তাঁর দীর্ঘদিনের মাদক ব্যবসার তথ্য নিশ্চিত হয়। র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ দমন, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রুপ দমন, অপহরণ, ধর্ষণ, ছিনতাই এবং মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছে এলিট বাহিনীটি। এই অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য এসেছে বলে র্যাব দাবি করেছে। গ্রেফতার ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট