1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অনলাইনে সাফল্য অর্জন করলেন খুলনার তরুণ হাফেজ আমির হামজা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

অনলাইনে সাফল্য অর্জন করলেন খুলনার তরুণ হাফেজ আমির হামজা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান খুলনা প্রতিনিধি: মাত্র ১৯ বছর বয়সে অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা গ্রামের তরুণ মোঃ আমির হামজা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের শ্রম, মনোযোগ ও ধৈর্যের মাধ্যমে আজ তিনি হয়ে উঠেছেন সফল অনলাইন উদ্যোক্তা। ফেসবুক থেকে তিনি এখন নিয়মিত আয় করছেন—যা অনেক তরুণের জন্য অনুপ্রেরণার উৎস।

ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী। হাফেজ হওয়ার পর বর্তমানে তিনি খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়াশোনা করছেন এবং পাশাপাশি একটি কওমি মাদ্রাসায় কাফিয়া জামাতে অধ্যয়ন করছেন। দুই ধারার শিক্ষা একসাথে চালিয়েও তিনি থামেননি। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছিলেন। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। ফেসবুকে কাজ শুরু করার পর অনেকেই তাকে ঠাট্টা-বিদ্রূপ করেছে। কেউ বলেছে—“এগুলো করে কিছু হবে না”, কেউ আবার অশ্রদ্ধার চোখে দেখেছে। এমনকি কাছের মানুষের কাছ থেকেও কটূক্তি শুনতে হয়েছে অসংখ্যবার।Open photo

কিন্তু আমির হামজা হাল ছাড়েননি। সময়কে সঙ্গী করে, ধৈর্যকে পাথেয় করে তিনি সামনে এগিয়ে গেছেন। দিন-রাত পরিশ্রম, নিয়মিত কনটেন্ট তৈরি, শেখার প্রবল আগ্রহ আর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তাকে আজ সাফল্যের দরজায় পৌঁছে দিয়েছে। এখন তিনি নিজ দক্ষতায় ফেসবুক মনিটাইজেশন থেকে আয় করছেন, যা তার ও তার পরিবারের জন্য গর্বের বিষয়।

আজ যেসব মানুষ তাকে সন্দেহের চোখে দেখতেন, কটূক্তি করতেন—তারাই এখন সম্মানের সঙ্গে বলেন, “আমির হামজা সত্যিই পেরেছে। নিজের চেষ্টায় সফলতা পাওয়া যায়।” তরুণদের উদ্দেশ্যে আমির হামজার বার্তা— “কেউ আপনাকে তুচ্ছ করলে হতাশ হবেন না। পরিশ্রম, নিয়ম, দোয়া আর ধৈর্য—এগুলো থাকলে আল্লাহ আপনাকে অবশ্যই সফল করবেন।” খুলনার এই তরুণের সাফল্যের গল্প আজ এলাকার মানুষের মুখে মুখে। ধর্মীয় শিক্ষার আলো ও ডিজিটাল জগতে সাফল্যের উজ্জ্বল মিলন—এ যেন নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট