1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান : অদ্য ১০/১১/২৫ খ্রিস্টাব্দ র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প, ঝিনাইদহ জেলার সদর থানাধীন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে ঢাকাগামী হাইওয়ের পাকা রাস্তার ওপর হতে অবৈধ মাদকদ্রব্য পয়ত্রিশ বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অন্য এক অভিযানে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, যশোর জেলার শার্শা থানাধীন গোগা গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালামের বসত বাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য তিরাশি বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার করেছে। এ সময় অভিযান পরিচালনাকারী র‍্যাব দলের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম পলায়ন করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের  কাছ থেকে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট