1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে পুনর্ভবা নদী হতে এক শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সাপাহারে পুনর্ভবা নদী হতে এক শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আলমগীর হোসেন, সাপাহার (নওগা) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার পুনর্ভবা নদী হতে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে, শিশু হাদিসুর গত রবিবার দুপুরে অন্যান্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সে তলিয়ে গেলে সহপাটিরা তার বাসায় এসে খবর দেয়। সাথে সাথে পরিবারের লোকজন সহ গ্রামবাসী নদীতে নেমে খোঁজা খুজি শুরু করে। সারা দিন খোঁজার পরে শিশু হাদিসুরকে না পেয়ে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত নদীগর্ভে তল্লাসী করে কোথাও শিশুটির সন্ধান না পেয়ে ফিরে আসে। এমনি অবস্থায় রাত্রি ৯টার দিকে লোকজন কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় ও স্থানীয় থানায় সংবাদ দেয়। রাতেই ঘটনা স্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেন ও থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে বলেও জানান।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট