1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অধ্যক্ষের অবহেলায় তানোর মহিলা কলেজে ছাত্রী আফসানা মিমির ফল স্থগিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

অধ্যক্ষের অবহেলায় তানোর মহিলা কলেজে ছাত্রী আফসানা মিমির ফল স্থগিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোঠা গ্রামের মোঃ আলমগীর হোসেন তার মেয়ে মোসাঃ আফসানা মিমির এইচএসসি পরীক্ষার ফলাফল স্থগিত হওয়ায় তানোর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আফসানা মিমি তানোর মহিলা কলেজের মানবিক বিভাগের নিয়মিত ছাত্রী (শিক্ষাবর্ষ ২০২৩–২৪)। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর ২০১২৬২০০৪৫ এবং রোল নম্বর ২১৩০৯৪ । আলমগীর হোসেনের দাবি, তার মেয়ে সব লিখিত পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করেছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো ফলও করেছে। তবে মৌখিক পরীক্ষার দিন তিনি নিজে কলেজে উপস্থিত থেকে কন্যাকে অংশগ্রহণ করালেও কলেজ কর্তৃপক্ষ তাকে অনুপস্থিত দেখিয়েছে। এর ফলে রাজশাহী শিক্ষা বোর্ড তার ফলাফল স্থগিত রাখে।

তিনি অভিযোগ করেন,“কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীন আচরণের কারণে আমার মেয়ের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, “উক্ত ছাত্রী প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না। নিয়ম অনুযায়ী অনুপস্থিতদের ফল স্থগিত রাখা হয়েছে।”

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট