1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধোবাউড়ায় পারিবারিক কলহে স্বামী খুন, স্ত্রী রাজিয়া আটক   - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ধোবাউড়ায় পারিবারিক কলহে স্বামী খুন, স্ত্রী রাজিয়া আটক  

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া কেষিয়াপাড়া গ্রামে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে স্বামীকে নির্মমভাবে কুড়াল দিয়ে মাথায় আঘাত ও পেনিস কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রাজির বিরুদ্ধে। স্ত্রী রাজিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে কেষিয়াপাড়া এলাকার একটি বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী রাজিয়া স্বামীর মাথায় কুড়ালের আঘাত ও পেনিস কাটে।এতে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই বাবুল মিয়া, (৫৫) এর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার দিন শনিবার ভোরে স্থানীয়দের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসত ঘর থেকে রক্তমাখা লাশ উদ্ধার করে এবং স্ত্রী রাজিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রতিবেশী সাদেকুর ও সোহাগ জানান, দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর মাঝে বনাবত নাই প্রায় সময় ঝগড়া লাগত। পাশাপাশি তার পোলাপান মার পক্ষে ছিল। নিহতের ভাই নজরুল ইসলাম জানান, ঘরে তারা দুইজন ছাড়া কেউ ছিলনা, ধারণা করা হচ্ছে তার স্ত্রী হত্যা করেছে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এর সুষ্ঠু বিচার দাবী করেছেন।

এবিষয়ে ধোবাউড়া থানা (ওসি) তদন্ত মোজাম্মেল হক বলেন, পারিবারিক কলহের কারনে এমন হত্যাকান্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত আরো জানাতে পারব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট