1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায়  পাশের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ , ৩৫ কলেজে কেউ পাশ করেনি 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসানঃ রাজশাহী বোর্ডে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৫৯ দশমিক
৪০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৮৪ ভাগ কম। গত বছর
বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন
পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ পরীক্ষার্থী। এ বছর জিপিএ-৫
কমেছে ১৪ হাজার ৭৬৫ জন। এ বোর্ডের ফলাফল অনেকটা দু:জনক।

এছাড়া চলতি বছরে ৫৬ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী ফেল করেছে। এবছর জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন ছাত্রী ও ৪ হাজার ৪৫৫ জন ছাত্র। আর ছাত্র পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রী পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। সেক্ষেত্রে জিপিএ-৫ পাওয়া ও পাশের হারে এ বছরও এগিয়ে রয়েছে মেয়েরা। অন্যদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভাগের আট জেলায় ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৭৭ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী পাশ করেছেন। এবার শিক্ষা বোর্ডের
অধীনে মাত্র ১৮টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী
ফেল করেছেন।

‎রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ও কঠোর মূল্যায়নে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি। আমরা আগামী বছর থেকে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন কাঠামো আরও উন্নত করার উদ্যোগ নিচ্ছি। এছাড়াও রেজাল্ট এর সার্ভার নিয়েও কাজ করেছি এবার। খাতা পুনর্মূল্যায়ন এর জন্য এবার শিক্ষাবোর্ড একটি সফ্ধসঢ়;‌টওয়্যার প্রকাশ করে সেখানেই আবেদন করতে হবে। পুরাতন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরি, অফিসমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো : আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হি.ও.নি) মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট