1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নাচোলে দু’ গ্রুপের সংঘর্ষে   জোড়া খুনের ঘটনায় এলাকায় গভীর শোক  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 নাচোলে দু’ গ্রুপের সংঘর্ষে   জোড়া খুনের ঘটনায় এলাকায় গভীর শোক 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত কালকে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আজ বুধবার সন্ধ্যার পর আপন দুই ভাইয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের নাম মিলন (৬০)অপর জনের নাম মোঃ আলম (৫৫)। লাশের ময়না তদন্ত শেষে এলাকায় এসে তাদের দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য যে,  চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন মাড়কৈল ফুলবাড়ী এলাকায় আধিপত্য কে বিস্তার করে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর এক পর্যায়ে প্রায় পনের থেকে বিশ জন গুরুতর জখম ও আহত হওয়ার খবর পেলে  ঘটনা স্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে দুই গ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে দুই ব্যক্তির মৃত্যুর কথা জানার পরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলম নামের দুই জন মারা গেছে। তাদের দু’জনের ময়নাতদন্ত শেষে লাশ এসেছে তাদের নিজ বাড়িতে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট