1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

পাঁচ দফা দাবিতে বাগেরহাটে জামায়াতের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ ০৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট -খুলনা মহাসড়ে মানববন্ধনটি শুরু হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জামায়াতের শত শত নেতা-কর্মীরা পাঁচ দফা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার,প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেয়।

উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক,অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তাজমুল হোসেন, জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী,বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে উক্ত সনদকে কার্যকর করতে দ্রুত গনভোট সহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট