1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বাটামের ধাক্কায় বৃদ্ধা মায়ের মর্মান্তিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বাটামের ধাক্কায় বৃদ্ধা মায়ের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার , ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঠের বাটামের আঘাতে  আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবকুমারের দেওয়া তথ্যমতে, খড়ের দাইড় এলাকায় সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রপ লক্ষ্য করা যায়। মাঝেমধ্যেই ঐ নিহত আয়েশা বেগমের দেবরের বাড়িতে চোর এসে চুরি করতে ব্যর্থ হয়। একইভাবে আয়েশা বেগমের দু’ছেলে সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসার কারণে ঐ চোর চক্রের সদস্যরা মাঝে মধ্যেই আয়েশা বেগমের বাড়ির নিকটস্থ খালের আশেপাশে এসে ওঁতপেতে থেকে চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়।
এমতাবস্থায় ঘটনার দু’দিন আগেও নিহত আয়েশা বেগমের দেবরের বাড়িতে ঐ চোর চক্রের সদস্যরা চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়। এমন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে নয়টায় বাড়ির পাশের চায়ের দোকানে চা পান করার সময় আয়েশা বেগমের এক ছেলে কথা প্রসঙ্গে বলে ওঠেন এবার বাড়ির আশেপাশে চোর আসলে পিঠানো হবে। এ কথা বলার পর চা দোকানদার ও আয়েশা বেগমের ছেলের মধ্যে  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির শুরু হলে আয়েশা বেগম হাতাহাতি ঠেকাতে চেষ্টা করেন।

এক পর্যায়ে আয়েশা বেগম প্রতিপক্ষের বাটামের ধাক্কাতে মাটিতে লুটে পড়ে নিহত হন। এঘটনার পরপরই ঐরাতেই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবকুমারের নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনী ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি শান্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট