1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব কমিটি গঠন, সভাপতি নাসিম, সম্পাদক ফারুক

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আত্মপ্রকাশ করলো নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব। গঠন করা হলো এক ঝাঁক অদম্য সাংবাদিক নিয়ে কমিটি। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই কমিটি গঠিত হয়।

১৩ বিশিষ্ট কমিটির সদস্যদের কন্ঠ ভোটে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন – মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সকালের সময় নাচোল উপজেলা প্রতিনিধি নাসিম আলী’ ও প্রতিদিনের সংবাদ নাচোল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন ডন’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।

দৈনিক ঘোষণার নাচোল প্রতিনিধি মশিউর রহমান মাসুদ সহ-সভাপতি, দৈনিক এর মনাইম বিল্লাহ্ অর্থ সম্পাদক, মানবাধিকার প্রতিদিন নাচোল প্রতিনিধি হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ বুলেটিন নাচোল প্রতিনিধি খুরশেদ আলম দপ্তর সম্পাদক, দৈনিক বঙ্গ সংবাদ সুমন আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক নতুন দিন নাচোল প্রতিনিধি হাবিবুর রহমান খান সবুজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক ডেসটিনি নাচোল প্রতিনিধি আরিফ আলী, দৈনিক রূপবানী খুরশেদ আদিল ও ডিসিবি বাংলা নিউজ ২৪. হাবিবুর রহমান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এই অভিষেক অনুষ্ঠানে আলোকিত করতে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, নাচোল উপজেলা জাতীয় পার্টির আহবায় আব্দুল মান্নান, আবেগ সাধারণ সম্পাদক আব্দুল বাসির, নাচোল পৌর সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) সাবেক সাধারণ সম্পাদক ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সারওয়ার জাহান সুমন, ডিসিবি টিভি ২৪ বাংলা এর প্রকাশক ও সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট