1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার, প্রেমঘটিত কারণে আত্নহত্যা ধারণা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার, প্রেমঘটিত কারণে আত্নহত্যা ধারণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইসরাত জাহান সুমি (১৭)’র মরদেহ উদ্ধার করে শুক্রবার (১০-১০-২০২৫) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা পৌরসভার পাকুড়িয়ার বেলালের মোড় এলাকায় জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী । পুলিশ ও স্থানীয়দের ধারণা শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টার আগের যে কোন সময়ে সে আত্নহত্যা করতে পারে ।

জানা যায়, শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টায় ছাত্রীর বাবা জহুরুল ইসলাম দরজায় গিয়ে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি। এসময় ছাত্রীর বড়ভাই ইমদাদুল ইসলাম স্থানীয় কিছু লোকজনের সহায়তায় ছাত্রীর শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে ভেতরে গিয়ে ওড়নার গিট খুলে ঝুলন্ত মরদেহ নীচে নামিয়ে পুলিশকে খবর দেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান,মা-বাবার ইচ্ছামতে শুক্রবার তার বিয়ের কথা ছিল। তবে শোক সন্তপ্ত পরিবারের কাছে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য ছাত্রীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট