1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ  শিবগঞ্জে ময়লার স্তুপের দূর্গন্ধে জনদূর্ভোগ চরমে, জরুরী ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা  চাাঁঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাত বছর পর জীবিত উদ্ধার আয়েশা খাতুন শিবগঞ্জে তিন নবজাতকের পাশে নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম লালপুরের বিলমাড়িয়াতে ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রুহুল আটক লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মান্দায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ভারশোঁ গ্রামের তপন কুমারের বাড়িতে নিয়ে গিয়ে রাতে ভয়ভীতি দেখিয়ে কয়েকজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোনের সূত্র ধরে কিছুদিন আগে মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের শাকিল হোসেন নামের এক যুবকের সাথে ওই গৃহবধূর পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে গত ২২ সেপ্টেম্বর শাকিল হোসেন বিভিন্ন প্রলোভন দিয়ে ওই গৃহবধূকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয়। পরে সন্ধ্যা হলে তাকে মান্দা ফেরিঘাট পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে ভারশোঁ গ্রামের তপন কুমারের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে ভয়ভীতি দেখিয়ে কয়েকজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, অভিযুক্তদের পাশবিক নির্যাতনে এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। ২৩ সেপ্টেম্বর জ্ঞান ফেরার পর দেখি নওগাঁ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে আমার চিকিৎসা চলছে। এরপর চিকিৎসায় সুস্থ হয়ে আমি বাসায় ফিরে যাই।

তিনি আরও জানান, পরবর্তীতে পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ ও অভিযুক্তদের নাম ও পরিচয় শনাক্ত করার পর সোমবার রাতে মান্দা থানায় প্রধান অভিযুক্ত শাকিল হোসেনসহ ৬জনের বিরুদ্ধে মামলা করেছি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ আবু রায়হান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক গৃহবধূ থানায় মামলা করেছেন। আজ মঙ্গলবার নওগাঁ সদর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট