1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ  বাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত : প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান: এমপি চাঁদ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক নারী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় সেলিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫৪) ওই এলাকার সারবান আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামতলা মোড়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাড়ির সামনেই চাঁপাইনবাবগঞ্জ-নাচোল আঞ্চলিক মহাসড়ক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ জানান, বাসটির সান্ধানে আমারা কাজ করছি। নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট