1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন ৩ অক্টোবর বিকাল ৩ টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে খুলনা ফুটবল একাডেমি ও জেকেএস ক্রীড়া সংস্থা।

খেলার প্রথমার্ধে জেকেএস ক্রীড়া সংস্থার স্বাধীন-২ গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় আবারও জেকেএস ক্রীড়া সংস্থার আজমির ১ টি গোল করে দলকে ৩-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলায় ফিরে আসতে খুলনা ফুটবল একাডেমি মরিয়া হয়ে ওঠে। চলে আক্রমন পাল্টা আক্রমন। খেলার ১২ মিনিটের মাথায় খুলনা ফুটবল একাডেমির নিশান গোল করে দলকে ৩-১ এ আনতে সক্ষম হলেও পরবর্তিতে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় জেকেএস ক্রীড়া সংস্থা ৩-১ গোলে খুলনা ফুটবল একাডেমি কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে।

খেলা পরিচালনা সুমন রাজু, আলী আকবর ও সাইফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, এসএম আছাফুর রহমান, খুলনা জেলা আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ,খুলনা মহানগর আরাফাত রহমান কোকো সদস্য সচিব তরিকুল ইসলাম। খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক।

মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক খান মেজবাহ উদ্দীন সেলিমের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, খুলনা জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলির সদস্য জিএম আসাদুজ্জাম, ক্রীড়া সংগঠক আলহাজ্ব সাইফুল ইসলাম,মাঈনুল হাসান টুটুল,জিএম আসাদুজ্জামান,টুর্নামেন্ট প্রস্তত কমিটির আহবায়ক সৈয়দ মাহমুদ আলী,সৈয়দ নিয়ামত আলী, খান আলিম হাসান, বনি আমিন সোহাগ,মুন্না সরদার, মাসুদ খান,আসাদুর রহমান পাইক,জাকির হোসেন,বাদশা জমাদ্দার,মাসুম বিল্লাহ,ফ,ম মনিরুল ইসলাম,সাইফুল ইসলাম পাইক,বাবু মোল্যা, শাহিনুর রহমান,আজিজুল ইসলাম,দেলোয়ার হোসেন,জিএম হিরোক প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট