1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব- ১৬, ফুটবল টুর্নামেন্টের ২ টি সেমিফাইনাল খেলা ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

১ম সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করে খুলনা মহামেডান একাডেমি ও এস’বি আলী ফুটবল একাডেমি। খেলায় খুলনা মহামেডান ফুটবল একাডেমি ট্রাইবেকারে এস’বি আলী ফুটবল একাডেমি কে ৫-৩গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার ওসমান। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় শহীদ মনসুর স্মৃতি সংসদ ও নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমির মধ্যে। খেলার প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় শহীদ মনসুর স্মৃতি সংসদের ১৮ নাম্বার পরিহিত খেলোয়ার নাইম গোল করে দলকে ১-০ এগিয়ে নিয়ে যায়। খেলার ১২ মিনিটের মাথায় আবারও শহীদ মনসুর স্মৃতি সংসদের ১৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার নাইম গোল করে দলকে ২-০ এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের সময় আবারও শহীদ মনসুর স্মৃতি সংসদের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার জিল্লাল আর একটি গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায়। পরবর্তিতে আর কোন গোল না হওয়ায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ফাইনাল নিশ্চত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সালমান।

খেলা পরিচালনা করেন আকবর হোসেন, সুমন রাজু ও গোলাম রসুল। খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, খুলনা জেলার সাবেক ফুটবল কোচ মুক্তাকুজ্জামান, রূপসা পল্লী বিদুৎ এর এজিএম, এম এ হালিম খান, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জাহাঙ্গীর হোসেন, মুজিবুর রহমান, ক্রিড়া শিক্ষক আব্দুল কাদের, ফুটবল কোচ প্রশান্ত দে, সাধন দে, মোঃ ইরান শেখ, শেখ ইলিয়াজ, শেখ জাকির হোসেন, টুর্নামেন্ট কমিটির সংগঠক ফেরদাউস সরদার, জহির খান, সামিউল আলম রিসাত, আপন, জিহাদ, অনিক, সবুজ, তানিফ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট