1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবার নওহাটা পল্লীবিদ্যুৎ সমিতির সামনে  রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পবার নওহাটা পল্লীবিদ্যুৎ সমিতির সামনে  রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর পবা থানাধীন নওহাটা পল্লীবিদ্যুৎ সমিতির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম কাজল (২৫)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের নিপেন চন্দ্রের ছেলে।

পবা থানা ওসি মুনিরুল ইসলাম জানান, প্রায় ৪০ যাত্রী নিয়ে নওগাঁর নজীপুর থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পদ্মা পরিবহনের বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে অন্তত ২০ জনের বেশী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।  আহতদের মধ্যে পাঁচজনকে ১, ৮ এবং ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।Open photo

নিহত কাজলের বন্ধু সৌরভ দাস জানান, তারা দুইজন পাশাপাশি সিটে বসা ছিল। বাস উল্টে যাওয়ার কাজল নিচে পড়ে যায়। এতে সে চাপা লাগে। আর সৌরভ বাসের ভিতরে ছিলাম। তার পায়ে আঘাত লেগেছে। রামেক হাসপাতাল ভর্তি আহতরা হলেন, মান্দার কুসুম্বা গ্রামরে বকুলের স্ত্রী উশা (৩৫), তার ছেলে তুষার (১০), নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার রফিকুল ইসলঅমের স্ত্রী শিউলি খাতুন (৪০), তার মেয়ে রুমানা খাতুন (১৪) এবং পাবনার জেলার ইশ্বরদী থানার মুলডিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে বাস ড্রাইভার জমিরুল ইসলাম (৫৫)।

ওসি মুনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট