1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান,রূপসা প্রতিনিধিঃ রূপসায় উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার-উল-কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল।

৩ দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ছিলো শিক্ষার্থীদের ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি ও দাবা প্রতিযোগীতা। ফুটবলের ফাইনাল খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী খেলা শেষ হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করে আনন্দ নগর মাধ্যমিক বিদ্যালয় ও গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৪- ২ গোলে ট্রাইব্রেকারে জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন আব্দুর রহমান ঢালী, সাইফুল ইসলাম ও বিপ্লব। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন, কাজদিয়া কলেজিয়েট স্কুলের প্রভাষক মো. বাশির আহমেদ লালু, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ডি.জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পারভীন, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী,  দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সিকদার, চাঁদপুর দাখিল মাদ্রাসা সুপার মো. জাহাঙ্গীর আলম, নন্দনপুর দাখিল মাদ্রাসা সুপার মো. রেজাউল করিম, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ: কাদের, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুচিত্রা রানী দাস, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তাপসী রানী মৌলিক, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোসা: ফাতেমা খাতুন নিপা, আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: রহমান ঢালী, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট