1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে কলেজের পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

গোমস্তাপুরে কলেজের পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন (সজীব) (১৩) নামের একজন মাদ্রাসার ছাত্রের কলেজের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের, গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

উল্লেখ্য তাজকিন গোমস্তাপুর তালেমুন কুরান নূরানী মাদ্রাসার একজন  ছাত্র। তিনি মাদ্রাসায় থাকতেন সোমবার আনুমানিক বেলা ১১ টার দিকে মাদ্রাসার আরো ৮-১০ জন ছাত্র একসঙ্গে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে যান। কিন্তু সে সাঁতার না জানার কারণে গোসল করাকালীন সময়ে পানিতে ডুবে যায়।ওই সময় অন্যান্য ছাত্র সহ শিক্ষক দেখতে পেয়ে তাকে দ্রুত পানি থেকে উঠিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম জানান, মৃতের মা বাবা সহ  আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট