1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে উত্তাল রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে উত্তাল রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে টানা আন্দোলনে এক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন পোষ্য কোটার নামে বৈষম্য বজায় রাখতে চাইছে। এ কারণে শনিবার দুপুর আড়াইটার দিকে তারা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এবং উপ-উপাচার্যের গাড়ি আটকে সেখানে প্রতীকীভাবে টাকা ছুড়ে মারেন। এরপর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি। পরবর্তীতে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা আবারও বাধা দেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ‘ধাক্কাধাক্কির মধ্যে আমার হাতের ঘড়ি ও সঙ্গে থাকা ১০ হাজার টাকা হারিয়ে গেছে। ধাক্কাধাক্কি হতে পারে, তবে মূল্যবান জিনিসপত্র হারানো কোনোভাবেই স্বাভাবিক নয়।’

অন্যদিকে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করছি না। কিন্তু কোনো নামেই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে না। প্রয়োজনে জীবন দিয়েও এই বৈষম্যের বিরুদ্ধে লড়ব।’ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জুবেরী ভবনে কয়েকশ শিক্ষার্থী অবস্থান করছিলেন। এর আগে শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

শনিবার আরও নয়জন শিক্ষার্থী সেই অনশনে যুক্ত হন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট