1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মুলতবী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………….

রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মুলতবী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

 

সভায় পাবলিক প্রাইভেট পার্টনারশীপ এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন নির্মিত বহুতল ভবন, স্বপ্নচূড়া মার্কেট, সিটি সেন্টার মার্কেট, গৌরহাঙ্গা রেশমপল্লী মার্কেটের দোকান বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন ইমারত নির্মাণ ও অন্যান্য ফি উপ-আইন ২০২২ বিষয়ে সভায় আলোচনা করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার নিবন্ধন ফি পূণঃ নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ার্ড পর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারকরণে নতুন ভ্যান প্রস্তুতের বিষয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান,  ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, উপ-সচিব তৈমুর হোসেন সম্পত্তি জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ কর্মকর্তা নাজমা খাতুন, ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মোঃ তাজউদ্দীন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) এস.এম. মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) ওয়ালিদ হাসান মাহমুদ, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, বাজেট তথ্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা,  হিসাব রক্ষক অমৃতা রাণী সাহা, স্যানিটারী পরির্দশক মোঃ আতিকুল হক, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব, সহকারী হিসাব রক্ষক নাহিদ হাসান প্রমূখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট