1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা ‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম

চতুর্থ বারের মতো ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচাজ নির্বাচিত আল মামুন সরকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: গত ১৫ সেপ্টেম্বর ২৫ ইং মঙ্গলবার ময়মনসিংহ জেলার মাসিক অপরাধ পর্যালাচনা সভায় সে মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে চতুর্থ বারের মতো নির্বাচিত হোন ধোবাউড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আল মামুন সরকার।

মাসিক অপরাধ পর্যালাচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার,কাজী আখতার উল – আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) মো: মোহাইমেনুর রসিদ ( পিপি এম) পুলিশ নারী কল্যাণ (পুনাক) ফারহানা পারভীন,আব্দুল্লাহ আল মামুন ( অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) হালুয়াঘাট সার্কেলসহ আরো অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওসি আল মামুন সরকার এর দূরদর্শী নেতৃত্বের কারণে ধোবাউড়া থানাধীন এলাকায় মাদক নির্মূল ছিনতাই ইফটিজিং সহ অপরাধ নিয়ন্ত্রনে রয়েছে।এরই মধ্য বেশ কিছু আলোচিত অভিযান চালিয়ে বিপুল পরিমান হিরোইন, ইয়াবা, মাদকসহ বেশ কয়েকজন মাদক কারবারী কে গ্রেফতার করে এলাকায় বেশ সুনাম কুঁড়িয়েছেন।বর্তমানে ধোবাউড়া এলাকায় অপরাধের পরিমান কমিয়ে আসছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার টি তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার,কাজী আখতার উল আলম, পুরস্কার পেয়ে ওসি আল মামুন সরকার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ),সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল,ময়মনসিংহ জেলা ও টিম ধোবাউড়া থানার সকল সহকর্মীদের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট