1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে বিষপানে একজনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ

বদরগঞ্জে বিষপানে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে বিষ পানে ফিরোজ আহম্মেদ ব্রাইট (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরশহরের সিওরোড এলাকায়। সিওরোড এলাকার ব্রাইট মৃত ফয়েজ আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্রাইট দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নিজ বাড়িতে বিষ পান করে ঘরের মেঝেতে পড়ে থাকে। পরিবারের লোকজন মাটিতে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর লোকজন আরো জানান , ব্রাইট দীর্ঘ ১০ বছর ধরে নেশায় আসক্ত ছিল। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে ডাক্তার দেখিয়েছে। কিন্তু ভালো হয়নি। সোমবার সকাল ৯ টার দিকে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন।
বদরগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান  জানান, ফিরোজ আহমেদ ব্রাইট নামের এক জন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট