1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে“ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল (সা.) এর অবদান” শীর্ষক সেমিনার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তানোরে“ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল (সা.) এর অবদান” শীর্ষক সেমিনার 

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা উলামা বিভাগের উদ্যোগে শনিবার (২০২৫) “ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “যেদিন রাসুলের আদর্শ সংসদে প্রতিষ্ঠিত হবে, সেদিনই তাঁর সিরাতের সার্থকতা নিশ্চিত হবে। আওয়ামী সরকার রাসুলের আদর্শ বাদ দিয়ে কিছু নোংরা বুদ্ধিজীবীর আদর্শ শিক্ষা দিচ্ছে। রাসুল (সা.)–এর আদর্শ ছাড়া রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কখনোই টেকসই হতে পারে না। সমাজ থেকে মুনাফেকি নেতৃত্ব দূর করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং সকল হত্যার বিচার করেই নির্বাচনের দিকে যেতে হবে।Open photo

অন্য বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর জীবনদর্শনের মাধ্যমে মানবতার জন্য এক পূর্ণাঙ্গ আদর্শ উপহার দিয়েছেন। সমাজে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠা, পারস্পরিক ভ্রাতৃত্ব, মানবকল্যাণ ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে তিনি অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী শাখার সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং রাজশাহী জেলা উলামা বিভাগের সভাপতি মো. সিরাজুল ইসলাম।Open photo

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা বিভাগ তানোর উপজেলার সভাপতি কাজী মাওলানা মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উলামা বিভাগের উপজেলা সেক্রেটারি ক্বারী মাওলানা আইয়ুব আলী। জামাতের আমির আলমগীর হোসেন।আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট