1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে ৩নং নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজারে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমন, উপজেলা নায়েবে আমীর ডাঃ রেজাউল করিম খান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমউদ্দিন শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রূপসা উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ, নৈহাটি ইউনিয়ন আমীর মাও: মহিউদ্দিন, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, থানা তরবিয়াত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, অমুসলিম সম্প্রদায় প্রতিনিধি শ্রী অমর কৃষ্ণ দাস, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আল আমিন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ শরিফ রেজা।

ওয়ার্ড সভাপতি হাফেজ মো: মোফাজ্জেল শেখের সভাপতিত্বে ও সেক্রেটারি তৌহিদুল ইসলাম শেরশাহ’র সঞ্চলনায় আরও বক্তৃতা করেন, মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, মাওঃ আব্দুল গফ্ফার, টিএসবি ইউনিয়ন সভাপতি আলহাজ মোঃ কিবরিয়া শেখ, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি মুফতি মাওঃ হেলাল উদ্দিন শিকারী, মাওঃ মোকাররম হোসেন শেখ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, খাজাডাঙ্গা ৬নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো: হারুন-অর-রশিদ, সেক্রেটারি মুন্সি মো: মনিরুজ্জামান, সোহাগ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট