1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন উপজেলা বিএনপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন উপজেলা বিএনপি

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বৃক্ষরোপণ দিয়ে সূচনা হয় দিনব্যাপী আয়োজনের। দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল বিকেল ৪টা ৩০ মিনিটে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ।

খেলায় অংশ নেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। মাঠজুড়ে ছিল দর্শকের উপচেপড়া ভিড়। খেলার শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা। তবে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় রেফারি ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যান। টাইব্রেকারে শিবগঞ্জ উপজেলা বিএনপি ৪-৩ গোলে পৌর বিএনপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন মেঘলা, বীর মুক্তিযোদ্ধা যোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক পারুল পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কোবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, ডা. নাহিদুজ্জামান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে প্রধান অতিথি বিজয়ী উপজেলা বিএনপি দল এবং রানার্স-আপ পৌর বিএনপি দলের হাতে ট্রফি তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট