1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী কেয়ার মরদেহ মিলল পুকুরে, শোকে স্তব্ধ গ্রামবাসি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী কেয়ার মরদেহ মিলল পুকুরে, শোকে স্তব্ধ গ্রামবাসি

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জ  উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মোড়লপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামের পুকর থেকে বুধবার দুপুরে উদ্ধার করা হলো প্রবাসী স্বামী-সন্তানহারা কেয়া খাতুনের (২৫) মরদেহ। কেয়া ছিলেন স্থানীয় মির্জা শাহরিয়ার মেয়ে এবং সৌদি প্রবাসী মো. সুমনের স্ত্রী। প্রায় এক সপ্তাহ আগে ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘদিনের প্রবাসী স্বামী সুমনের অপেক্ষা, শ্বশুরবাড়ির প্রতিটি দোরগোড়ায় খোঁজাখুঁজি, আর পরিবারের বুকফাটা আহাজারি মিলেমিশে এখন যেন এক অশেষ বেদনার গল্প।

বুধবার সকালে গ্রামের মানুষ দূরের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান। সংবাদ ছড়িয়ে পড়তেই ছুটে আসে এলাকাবাসী। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই কেয়ার মৃত্যু হয়েছে। মরদেহ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

কেয়ার মৃত্যুতে শোকাহত গ্রামবাসী বলছেন, “এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সদা-হাস্যোজ্জ্বল মেয়েটির এভাবে চলে যাওয়া আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।” প্রবাসে থাকা স্বামী সংবাদ শোনার পর ভেঙে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এখন কেবল প্রশ্ন—কেন, কীভাবে এমন মৃত্যুর মুখে পড়লেন কেয়া খাতুন? উত্তর খুঁজছে তার পরিবার ও পুরো গ্রাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট