1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা পুর্বপাড়ায় সৌদি প্রবাসী মঞ্জিল হোসেন এর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জিল হোসেনের মা মনোয়ারা খাতুন এবং প্রথম পক্ষের ছেলে মোঃ শিপন হোসেনকে আটক করেছে স্থানীয় জনতা। শিপন হোসেন মানসিক ভাবে অনেকটা ভারসাম্য ভাবে মাঝে মধ্যে চলাচল করতো। কথা বার্তা বলার সময় তাকে বুদ্ধিহীন মনে হতো অনেকের ভাষ্য মতে। শিপন হোসেন তার ছোট মাকে মন থেকে পছন্দ করতো বলে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে ২৯ আগস্ট শুক্রবার বেলা ১১ টার দিকে।

স্থানীয় এলাকাবাসীরা ও গ্রামবাসীরা জানায়, ২/৩ বছর আগে ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সাথে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের সাইদুল ইসলাম এর কন্যা শাপলা খাতুনের বিয়ে হয়। গ্রামবাসীরা বলেন, মঞ্জিল হোসেন বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝে মধ্যেই নির্যাতন করতো তার শ্বাশুড়ী মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে মোঃ শিপন হোসেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে ৭ মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তার শ্বাশুড়ী মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে শিপন এবং মনোয়ারা খাতুনকে আটক করে পুলিশে সংবাদ দেয়, পুলিশ এসে তাদেরকে হেফাজতে নয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার দাস জানান, শাপলা খাতুন এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত মনোয়ারা খাতুন এবং শিপন হোসেনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট