1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে পিস্তল পরিষ্কার করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেস আলী (৪৫)। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এসআই ওয়ারেস আলী নিজের নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলিটি বের হয়ে তার ডান পায়ের হাঁটুর ওপরে আঘাত হানে। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং অবস্থাও মোটামুটি স্থিতিশীল।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “এসআই ওয়ারেস আলী নিজেই পিস্তল পরিষ্কার করছিলেন। অসাবধানতাবশত গুলি ছুটে গিয়ে তিনি আহত হন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট