1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: ডিবিসি নিউজে প্রচারিত রুবেলের সহযোগী হিসেবে একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড় রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের তিনি বলেন, ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো পরিচয় বা সম্পর্ক নেই। তিনি অভিযোগ করে বলেন, আমি বিগত সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ছয়বার কারাভোগ করেছি, ১৫ মাস জেলে থেকেছি। জেলে থাকাকালীন আমার বাবাকে হারিয়েছি। এতকিছুর পরও আমাকে আওয়ামী সন্ত্রাসী রুবেলের সঙ্গে জড়ানো হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান জানান, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে চলতি মাসের ৫ আগস্ট কাজল কর্তৃক তালা লাগানোর ঘটনায় রাজপাড়া থানা জামায়াতের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তিনি গিয়ে দখলমুক্ত করতে সহায়তা করেন এবং উপস্থিত সবাইকে জানান বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের রায়ই চূড়ান্ত হবে।

তিনি আরও দাবি করেন, কিছু চাঁদাবাজদের স্বার্থে ও বিশেষ সুবিধা নিয়ে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে। সংবাদ সম্মেলনে জাহিদ হাসান ঘোষণা দেন, তিনি এ ঘটনায় শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট