1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুর সংবাদদাতা : জেলার হারাগাছ থানাধীন সিটি কর্পোরেশনের চন্দনকুঠি গ্রামে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার বুলবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রওজা বেগম (২৩)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি হারাগাছ থানা পুলিশ ২৪০ মোটা নকল বিড়ি ব্যান্ডরোলসহ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, ‘আমরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত তাদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

জানা গেছে, রওজা বেগমকে গ্রেফতারের সময় তার চার বছরের মেয়ে নুসরাত জাহান সঙ্গে ছিল। বুধবার আদালতে রায় ঘোষণার সময়ও রওজার সঙ্গে ছিল তার আড়াই বছরের ছেলে মো. রিশাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট