1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ফের মহানগর ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

তানোরে ফের মহানগর ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় বেসরকারি মহানগর ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোজিনা খাতুন নামের এক নারী অভিযোগ করেছেন, চিকিৎসার নামে ক্লিনিকটি তার শারীরিক ক্ষতি করেছে এবং আর্থিকভাবেও বিপাকে ফেলেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই (২০২৫) সকাল ১০টার দিকে রোজিনা খাতুন অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রোজিনা খাতুনকে স্থানীয় মহানগর ক্লিনিকে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কয়েক দিনের মাথায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। একপর্যায়ে রোগীর পরিবারকে রাজশাহী ল্যাব কেয়ার হাসপাতালে নিয়ে যেতে হয়।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, ক্লিনিকের অবহেলায় রোজিনা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এতে চিকিৎসা ব্যয়সহ প্রায় ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ভুক্তভোগীর স্বজনদের দাবি, এ ধরনের ঘটনা ওই ক্লিনিকে নতুন নয়। আগেও বহু রোগী চিকিৎসা অবহেলার কারণে ভোগান্তির শিকার হয়েছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তারা সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ক্লিনিক মালিক হেলাল উদ্দিন বলেন, “ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিষয়টি আমরা মীমাংসা করে নিয়েছি।” এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই মাসুদ জানান, “গতকাল শনিবার থানায় উভয়পক্ষ বসেছিল। তারা মীমাংসার পথে এগোচ্ছে।

তবে ভুক্তভোগীরা জানান, এর আগেও মহানগর ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার একাধিক অভিযোগ রয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে ক্লিনিকটি বন্ধের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক বলেন, “বিষয়টি আমি শুনেছি। সিভিল সার্জন স্যারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট