1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে গাছের নিচে পাঠদান চলছে নাচোলের খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পর্যাপ্ত শ্রেণি কক্ষের অভাবে বিদ্যালয়ের সামনে গাছের নিচে পাঠদান চলছে প্রতি নিয়ত।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৪ টি মাটির তৈরী ক্লাস রুম নিয়ে পাঠদান শুরু করেন। ২০০০ সালে শিক্ষা বিভাগ থেকে পাঠদান অনুমতি পাই। অনেক চেষ্টার পর নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ আমিনুল হক একটি এক কক্ষ পাকা রুম তৈরি করে দেন।বর্তমানে ঐ রুমের মাঝখানে প্রটেকশন দিয়ে একদিকে অফিস অন্য দিকে ক্লাস চলছে। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হলে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে শ্রেণিকক্ষের অভাব দেখা দেয়। বাধ্য হয়ে বিদ্যালয়ের সামনে গাছের নিচে ছাত্র ছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে প্রতি দিন।
বর্ষা মৌসুমে বারান্দাতেও ক্লাস নিতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোসাঃ শেফালী খাতুন বলেন, শ্রেণিকক্ষের অভাব তো আছেই, কোন কমন রুম না থাকায় ছাত্র ছাত্রী ক্লাস রুমে সহ অবস্থান করছে যা ঝুঁকি পূর্ণ।
কমিটির সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন , উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্লাস রুমের জন্য আবেদন করতে বলেছি প্রধান শিক্ষককে।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বলেন , পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে অনেক কষ্ট করে আমরা ক্লাস করছি। কখনো ফাঁকা জায়গা ও ক্লাস করতে হচ্ছে। এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও ছাত্র ছাত্রী অবিভাবকের দাবি সত্ত্বর ক্লাস রুম বৃদ্ধির ব্যবস্থা করা প্রয়োজন।এভাবে  স্কুলের শিক্ষা কার্য ক্রম চলতে পারেনা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট