1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস ভোলায় অবিরাম বৃষ্টির আর জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, দূর্যোগের কবলে হাজারো পরিবার শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ

রাজশাহীতে ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় এবার ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের নাম আকবর হোসেন। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে নিজ পান বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত আকবর পান বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার ছেলে সুমন ছয়জন শ্রমিক নিয়ে পান বরজে গেলে তার বাবাকে দেখতে পাননা। খোঁজাখুজি পর পাশের আরেকটি পান বরজে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বাবাকে দেখতে পায়। আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ৬/৭ লাখ টাকা ঋণ নেন। ঋণ নিয়ে পাওনাদারদের চাপে ছিলেন তিনি। পরে শ্রমিকদের সহযোগীতায় মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লখ্যে,গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। মোহনপুর থানার (ওসি) আতাউর রহমান বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট