1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবার বামুনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পবার বামুনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মতিহার থানা পুলিশ বাড়িটিতে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে।

নি‌হ‌তরা হলেন, মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও আঠারো মাস বয়সী মেয়ে মিথিলা। নিহত মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Open photo

পুলিশ জানায়, মিনারুল পেশায় কৃষক ছিলেন এবং জানা মতে তার কিছু ঋণ ছিল। পরিবারটি একটি মাটির ঘরে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও মেয়ে উত্তর দিকের ঘরে বিছানায়, ছেলে দক্ষিণ দিকের ঘরে বিছানায় এবং মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

Open photo

খবর পেয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মতিহার থানার ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট