1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আর্ট এবং কুইজ প্রতিযোগিতা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আর্ট এবং কুইজ প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সোমবার ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এবং A-EMPOWER প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর কিশোরীদের জন্য কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০টি স্কুল থেকে কিশোর কিশোরী অংশগ্রহণ করে। ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর হলরুমে এক মনোরম ও আনন্দঘন পরিবেশে এই চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, কমিউনিটি ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন। অদ্যকার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল মোতিন, জেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ,  গোলাম মোস্তফা, উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, ডা: আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক(সিসি), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, ডা: হাসনা রোশন, মেডিকেল অফিসার (সিসি), পরিবার পরিকল্পনার কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, মো: মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, পার্বতীপুর ইউনিয়ন, ও ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  শুকলাল বৈদ্য, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, চাঁপাইনবাবগঞ্জ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট