1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে আন্ত:ইউনিয়ন ফুটবলে গাবুরা ইউনিয়নের জয় - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

শ্যামনগরে আন্ত:ইউনিয়ন ফুটবলে গাবুরা ইউনিয়নের জয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ সাইফুল ইসলাম রমজাননগর থেকে: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাবুরা ইউনিয়ন বনাম নুরনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলে জয়ী হয় গাবুরা ইউনিয়ন। উল্লেখ্য, এর আগে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ী দলগুলো নিয়ে চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির, জেলা জামায়াতের অন্যতম সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়নের আমির ড. রুহুল আমিন ও গাবুরা ইউনিয়নের আমির মাওলানা দিদারুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী শাখার সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব সাঈদী হাসান বুলবুল।

খেলায় অংশগ্রহণকারী দল, অতিথিবৃন্দ এবং দর্শনার্থীদের অংশগ্রহণে মাঠ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট