1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে পুঠিয়ায় জলাবদ্ধতা নিরসন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে পুঠিয়ায় জলাবদ্ধতা নিরসন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবচৌকি দীঘিতে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শিবু দাশ।

আজ (রবিবার) তার সরাসরি তত্ত্বাবধানে পৌরসভার ৫নং ওয়ার্ডের অধীন শিবচৌকি দীঘির অভ্যন্তরে থাকা পানি চলাচলের পথে জমে থাকা বাধা অপসারণ করা হয়। বহুদিন ধরে পথটি বন্ধ থাকায় বর্ষাকালে দীঘির পানি উপচে রাস্তাঘাট হয়ে আশপাশের ঘরবাড়িতে ঢুকে যেতো, সৃষ্টি করতো মারাত্মক জলাবদ্ধতা। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আজ পানি চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ-এর দ্রুত ও কার্যকর উদ্যোগের প্রশংসা করেছেন।Open photo

এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, এই পদক্ষেপে ভবিষ্যতে এ অঞ্চলে জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে যাবে এবং জনদুর্ভোগ নিরসন হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট