1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা সেই কৃষকদল নেতা বহিষ্কার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা সেই কৃষকদল নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি দাতা সেই কৃষকদল নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। ক’দিন আগে তিনি এ ধরনের হুমকি ধামকি দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করে। এবং ঘটনাটি নিয়ে উপজেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। অবশেষে শনিবার (৯ আগস্ট) বিকেলে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল এর স্বাক্ষরিত এক দলীয় প্যাডে মাসুদ রানাকে রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বহিষ্কার পত্রে বলা হয়, অনৈতিক স্থলজনিত অপরাধের সুনিদিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানাকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। ঠকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্বান্ত গ্রহণ করেছেন। বহিস্কৃত নেতার অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না।কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মিদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কৃষকদলের নেতা মাসুদ রানাকে বহিস্কার করায় জেলা কৃষক দলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি- সম্পাদক- প্রেসক্লাব পুরাতনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সকল স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।

রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে ভবিষ্যৎ এ জায়গায় না পায় সেজন্য বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানা তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট