1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রাজশাহীতে খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাশিয়া এলাকায় একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সোমবার বেলা ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কাপাশিয়া বাজারে ‘কাপাশিয়ার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার দুই শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ অভিভাবকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ ধ্বংস করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ও মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের জন্য এ মাঠ একমাত্র খেলাধুলার স্থান। মার্কেট হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে।

জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু বলেন,আমাদের এলাকায় আর একটাও খেলার মাঠ নেই। আমরা খেলার মাঠ হত্যা করে মার্কেট চাই না। কাপাশিয়া হাটের পাশেই সরকারি জায়গা আছে। সেখানে মার্কেট করা হোক। আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ উন্মুক্ত চাই। এই মাঠ আমরা কোনভাবেই নষ্ট হতে দেব না। কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল বলেন, খেলার মাঠ ধ্বংস মানে প্রজন্ম ধ্বংস। আমরা মাঠ চাই। আমাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক। স্কুলের পাশে মাঠ থাকবে, সেখানে বাচ্চারা খেলাধুলা করবে। স্কুলের পাশে মার্কেট-কমিউনিটি সেন্টার হলে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। খেলাধুলা ছেড়ে যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে। তাই এই মার্কেট নির্মাণ বন্ধ করতে হবে। বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মকছেদ আলী বলেন,একে একে সব খেলার মাঠ শেষ করে দেওয়া হয়েছে। এলাকার একমাত্র এই খেলার মাঠ আমরা হারিয়ে যেতে দেব না। এ জন্য যা যা করা দরকার আমরা সবাই মিলে তাই করব।

কাটাখালী পৌরসভার সচিব সিরাজুম মুনীর বলেন,আমার জানামতে এখন সেখানে কাজ বন্ধ আছে বাধার কারণেই। কাজ শুরুর আগেও বাধা এসেছিল। সে সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এলাকার লোকজনকে নিয়ে বসা হয়েছিল। তারপরই কাজ শুরু হয়। এখন আবার জটিলতা শুরু হয়েছে। একজন সাধারণ কর্মচারী হিসেবে আমার কিছু করার সুযোগ নেই।

কাটাখালী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব থাকা পবা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাহিদ হাসান বলেন, মার্কেট নির্মাণ সরকারি কাজ, তবে কয়েকজনের বিরোধিতায় স্থগিত আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট