1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিরল দুই মাথার শিশুর জন্ম, চিকিৎসাধীন রাজশাহী মেডিকেলে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাজশাহীতে বিরল দুই মাথার শিশুর জন্ম, চিকিৎসাধীন রাজশাহী মেডিকেলে

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে জন্ম নিলো এক বিরল বৈজ্ঞানিক বিস্ময় দুই মাথা বিশিষ্ট এক কন্যাশিশু। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এ নবজাতকের জন্ম দেন সুমাইয়া নামে এক প্রসূতি। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও মা দু’জনই বর্তমানে সুস্থ আছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।”

জানা গেছে, প্রসূতি সুমাইয়ার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়। তার স্বামী গোলাম আজম একজন মুদি দোকানদার। নবজাতকটির পরিবার জানায়, এক বছর আগে আজম ও সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। এটিই তাদের প্রথম সন্তান। পরিবারের সদস্যদের ভাষ্য, গর্ভাবস্থায় সুমাইয়া নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন এবং একাধিকবার আল্ট্রাসনোগ্রাম করান। তবে চিকিৎসার সময় গর্ভে এমন কোনো ব্যতিক্রম লক্ষ করা যায়নি।

গাইনী বিশেষজ্ঞদের মতে, শিশুটির এমন আকৃতি জোড়া জমজ (conjoined twins) হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। মাতৃগর্ভে শারীরিক বিকাশের জটিলতায় কখনো কখনো এমন ঘটনা ঘটে থাকে, যেখানে একটি শরীরের সঙ্গে দুটি মাথা যুক্ত হয়ে যায়। এ জাতীয় জন্ম বিশ্বের চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে খুবই বিরল। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী পরীক্ষার পর শিশুটির সুস্থ জীবনধারার সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে বলা যাবে। পরিবারটি তাদের শিশুর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট