1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক একজন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন

বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক একজন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৫ জুলাই গভীর রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০), পিতা মোঃ ফজলউদ্দিন, গ্রাম: চক দুর্গাপুর, ডাকঘর: দুলারহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।

সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার আরিয বিন বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নজরুল ইসলাম নামে এক মাদক কারবারি বদরগঞ্জ উপজেলার  সাহেবগঞ্জ বাজার এলাকায় ২ বস্তা দেশীয় মদ নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের তারাগঞ্জ ক্যাম্প থেকে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৭ কেজি দেশীয় মদ, নগদ ১ লাখ ৬৬ হাজার ৯শত টাকা, ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনগত ব্যবস্থা নিতে রাতেই বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

তবে এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে জানান এলাকাবাসী।

এবিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান  জানান, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মাদকসহ নজরুল নামে এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। #                       

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট