1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অফিস ফাঁকি সাড়ে তিনমাসে অফিস করেছেন মাত্র তিনদিন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বদরগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অফিস ফাঁকি সাড়ে তিনমাসে অফিস করেছেন মাত্র তিনদিন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের পরই আত্মগোপণে চলে যান ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রাকিব হাসান (ডলুশাহ)। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মালিহা খানম। তার বদলি জনিত কারণে পুনরায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ায় ১৩ এপ্রিল ২০২৫ সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
তিনি দায়িত্ব গ্রহণের পর সাড়ে তিনমাসে অফিস করেছেন মাত্র তিনদিন। ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান ইউনিয়ন পরিষদে না আসার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। শুধু তাই নয় পরিষদের কাজকর্ম স্থবির হয়েও পড়েছে।
এ ব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান) শরিফুল ইসলাম অফিস না আসার বিষয়টি  জানিয়েছেন। তিনি বলেন, আরো দুই একটি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সেখানে যেতে পারি না। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পরিষদে এসে চেয়ারম্যানের দেখা না পেয়ে তার একটি স্বাক্ষরের জন্য ১৮ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালযয়ে। সেখানে গিয়ে অনেক সময় চেয়ারম‍্যানের দেখা না পেয়ে ফিরে আসছেন সেবা গ্রহীতারা।
রোববার( ২০-জুলাই)সাড়ে ১২টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উনার কাছ থেকে কথা বলে একটু পরে আপনাকে কমেন্ট করছি।    #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট