1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রূপসায় কেপিএল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামানঃ রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামবাসীর আয়োজনে ৮ দলীয় (কেপিএল) সিক্সার সাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৯ জুলাই বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে কাজদিয়া জুনিয়র একাদশ এবং কাজদিয়া এম আর ভয়েজ ক্লাব । নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ২-১ গোলে এম আর ভয়েজ ক্লাব বিজয়ী হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রিফাত।

খেলা পরিচালনা করেন প্রভাষক বাশির আহম্মেদ লালু। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুলতান মাহমুদ বাদশা, সমাজসেবক শেখ ওমর ফারুক, আলম শেখ।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক শাহাজাদা আলমগীর এবং পরিচালনা করেন সমাজসেবক জামাল শেখ। এসময় উপস্থিত ছিলেন মিজান শেখ, আয়ূব খান, বিল্লাল শেখ, বাচ্চু শেখ, মুক্ত, তুহিন সালমান, রিসাদ, হাসান ফারাজী, তাহসিন, বোরহান, রাজন, আসাদুল্লাহ, অনিক, ইয়ামিন খান, হীরা, নাঈমুল প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট